বৃষ্টিভেজা ঈদের দিনে আনন্দের উপলক্ষ হতে পারে বিশ্বকাপে বাংলাদেশ ও নিউজিল্যান্ড মধ্যকার লড়াই। কিন্তু বিধি বাম। লন্ডনের আকাশেও মেঘের ঘনঘটা। বৃষ্টির কারণে পণ্ড হতে পারে ম্যাচটি।
লন্ডনের কেনিংটন ওভালে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে দল দুটি। নিজ নিজ প্রথম ম্যাচে জয় পেয়েছে উভয় দলই। তাই তাদের আত্মবিশ্বাসও তুঙ্গে।
লন্ডকে গতকালও যথেষ্ট বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, বুধবার রাত অবধি বৃষ্টির সম্ভাবনা প্রকট। আবহাওয়া রিপোর্ট সত্যি হলে নিশ্চিত ভাবেই ম্যাচটি পরিত্যক্ত হবে। সেক্ষেত্রে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হবে।
মঙ্গলবার বৃষ্টির প্রকোপ থেকে উইকেট বাঁচাতে স্টেডিয়ামের সেন্টার উইকেটের প্রায় অর্ধেকটাই ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। বৃষ্টির কারণে বাংলাদেশ দলের প্রস্তুতিটাও ভালো হয়নি। বাংলাদেশ দল ড্রেসিংরুমেই বন্দী হয়ে ছিলেন। তবে মাঠে নামতে না পারলেও ইনডোরে কিছুক্ষণ অনুশীলন করেছেন।
