মেষ : ব্যবসা গতিহীন হয়ে পড়বে। তবে আয় বন্ধ হবে না। সংসারে শান্তিতে কোনো প্রভাব পড়বে না। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।
বৃষ : ভূমি ব্যবসা চলবে। তবে বন্ধুদের প্রভাব থাকবে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো রোগে কষ্ট পেতে পারেন।
মিথুন : আত্মীয়র জন্য খরচ বাড়তে পারে। রোগ ভয় থাকবে এবং আয় থেকে ব্যয় বাড়বে।
কর্কট : নতুন কোনো ব্যবসার যোগ নেই। আয় ঠিক থাকবে। ভূ-সম্পত্তি প্রাপ্তির যোগ আছে।
সিংহ : প্রেম-রোমাঞ্চ শুভ। এমনকি প্রেমের বিয়ে হতে পারে। ঠান্ডা লাগলে গায়ের ব্যথা বাড়তে পারে।
কন্যা : ব্যবসা আংশিক বাড়তে পারে। বিদেশে ‘হানিমুন’ হতে পারে। বন্ধুদের সহযোগিতা থাকবে এবং ব্যয় বাড়বে।
তুলা : জমি বা মাটির ব্যবসা শুভ। আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বাড়বে। স্ত্রীর আয় বাড়বে।
বৃশ্চিক : সংসারে নতুন শিশুর জন্ম হতে পারে। কর্মে পরিশ্রম বাড়বে। সংসারে স্ত্রীর প্রভাব বাড়বে।
ধনু : আইনজীবীদের জন্য দিনটি খুবই শুভ। আয় বাড়বে এবং পাওনা টাকা আদায় হতে পারে। তীর্থ ভ্রমণ হতে পারে।
মকর : প্রেম-রোমাঞ্চ শুভ; তবে সম্পদ হাতছাড়া হতে পারে। বিদেশ ভ্রমণ যোগ আছে। রোগ ভয় থাকবে।
কুম্ভ : মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটবে। বন্ধুর সাহায্য পেলে ভূ-সম্পদ বাড়তে পারে। আয় মধ্যম।
মীন : কৃষি কাজে উন্নতি যোগ আছে। আত্মীয়র সহযোগিতা অব্যাহত থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।
