রাজধানীর হাইকোর্ট মাজারের পাশে বটগাছের ডাল ভেঙে পড়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন মাজারের ডেকোরেটরের কর্মচারী সিরাজুল ইসলাম (৬০), মো. লিটন (৪৮) ও আবদুর রহিম (১২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, সন্ধ্যায় হঠাৎ বটগাছের একটি ডাল ভেঙে পড়ে। এ সময় সেখানে থাকা তিনজন আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তা থেকে ডাল সরানো হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ডাল ভেঙে পড়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন। তিনজনেরই হাতে-পায়ে আঘাত লেগেছে। তাদের অবস্থা গুরুতর নয়।
