সচিবালয়ে তথ্যমন্ত্রী

বিএনপি নেতাদের উচিত খালেদাকে শিষ্টাচার শেখানো

আপডেট : ১১ জুন ২০১৯, ০৩:৫৩ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দলটির নেতাদের শিষ্টাচার শেখানো উচিত বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করে তিনি বলেন, শিষ্টাচার বিএনপির থেকে শিখতে হবে না। বিএনপি নেতাদের উচিত খালেদা জিয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রসঙ্গ টেনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, তারেক রহমান দুর্নীতি মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত ও ২১ আগস্ট হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। আইনগতভাবে বাংলাদেশের আদালত স্বাধীন। আদালত কারও বিরুদ্ধে দণ্ড দিলে তিনি যদি সরকারি কর্মকর্তা হন, এমনকি সরকারদলীয় এমপিও হন তার বিরুদ্ধে শাস্তি কার্যকর করা সরকার ও রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব কোনো শাস্তিপ্রাপ্ত আসামির শাস্তি নিশ্চিত করা। অবশ্যই একদিন তারেকের শাস্তি কার্যকর হবে। সংরক্ষিত মহিলা আসনে বিএনপির সাংসদ রুমিন ফারহানা সংসদকে অবৈধ বলার প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেকেই অবৈধ বলেছেন। তার মানে সংসদ সদস্য হিসেবে তিনিও অবৈধ। তাদের কাজ ও কথার ঠিক  নেই। প্রথমে বলেছেন, কোনো অবস্থায় তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। পরে তারা শপথ নিলেন, এমনকি নারী সংসদ সদস্যের ভারটাও নিলেন।

সরকারবিরোধী প্রধান রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঐক্যফ্রন্টের অবস্থা দেখে আমার হাসি পায়, আবার করুণাও হয়। তাদের নিজেদের মধ্যে ঐক্য নেই। তাদের অনেক নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন। এজন্য ঐক্য ধরে রাখতে তারা নাকি আজ বৈঠক ডেকেছে। যাদের নিজেদের মধ্যে ঐক্য নেই তারা কীভাবে আন্দোলন করবে?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত