আসন্ন বাজেটে রংপুর বিভাগের আট জেলার উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখাসহ ৮ দফা দাবিতে মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালন করেছে একটি সংগঠন।
গতকাল বুধবার সকালে নগরীর কাচারি বাজারে রংপুর উন্নয়ন ফোরাম সংগঠনের উদ্যোগে এ কর্মসূুচি পালন করা হয়। সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ টিটনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন সনাক রংপুর জেলা সভাপতি মোশফেকা রাজ্জাক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ প্রমুখ। পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে স্মারকলিপি দেন তারা।
