পিডিবির ১৪ কোটি টাকার কাজ পেল বিবিএস কেবলস

আপডেট : ১৩ জুন ২০১৯, ১২:১৯ এএম

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (পিডিবি) ১৪ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার টাকার কাজ পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলস। কোম্পানি সূত্রে এ তথ্য জানা  গেছে। পিডিবির ৫১৬ কিলোমিটার এলাকায় কেব্্লস সরবরাহের জন্য ট্রেন্ডার আহ্বান করলে বিবিএস কেবলসসহ অন্যান্য প্রতিষ্ঠান অংশ নেয়। পরবর্তীকালে বিবিএস কেব্্লসকে কাজটির জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয় বলে পিডিবি থেকে গতকাল জানানো হয়েছে। এর প্রক্রিয়া হিসেবে আগামী ২৮ দিনের মধ্যে পিডিবির সঙ্গে বিবিএস কেবলসের চুক্তি স্বাক্ষর হবে। পরবর্তীকালে চুক্তি স্বাক্ষরের তিন মাসের মধ্যে পিডিবিকে ৫১৬ কিলোমিটার কেবলস সরবরাহ করতে হবে। যার মূল্য দাঁড়ায় ১৪ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার ৭৮৫ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত