পাঁচ দফা দাবিতে বিপিএসএমটিএ’র স্মারকলিপি

আপডেট : ১৩ জুন ২০১৯, ০২:১৬ এএম

স্বাস্থ্য অধিদপ্তরাধীন প্রতিষ্ঠান থেকে পাস করা বেকার মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি চাকরিতে নিয়োগসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিপিএসএমটিএ)। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে আসা কয়েকশ মেডিকেল টেকনোলজিস্ট সমাবেশ শেষে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর এ স্মারকলিপি দেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিরাজুল ইসলাম, শেখ সাদী, রিপন সরকার পলব, শাকিল উদ্দিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত