বাড়িভাড়ার অগ্রিম ২ লাখের বেশি হলে ব্যাংকে দিতে হবে

আপডেট : ১৫ জুন ২০১৯, ০৩:৩১ এএম

আবাসিক বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য কোনো বাড়ি বা স্থাপনা ভাড়া নেওয়ার ক্ষেত্রে অগ্রিম দেওয়া অর্থের পরিমাণ ২ লাখ টাকার বেশি হলে তা ব্যাংক হিসাবে দেওয়ার কথা বলা হয়েছে অর্থ বিলে। না হলে অগ্রিম বাবদ পাওয়া অর্থ ওই অর্থবছরে বাড়িওয়ালার আয় হিসেবে গণ্য করে তার ওপর করারোপ করার কথা বলা হয়েছে এতে।

সাধারণত বাড়ি বা স্পেস ভাড়া নেওয়ার ক্ষেত্রে ভাড়াটিয়াকে অগ্রিম অর্থ দিতে হয়, যা পরে ভাড়ার সঙ্গে সমন্বয় করা হয়। ওই অর্থের ওপর কর দিতে না চাইলে অগ্রিমের অর্থ ভাড়াটিয়ার ব্যাংক হিসাব থেকে সরাসরি বাড়িওয়ালার ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত