বিশ্বকাপের অন্যতম বড় ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দু’দেশের লড়াই ছাপিয়ে যায় অন্যসব ক্রিকেট লড়াইকে। আজ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাকিস্তানি খেলোয়াড়দের পরিবারের সদস্যদের সঙ্গে রাখার অনুমতি দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ, ‘আমি ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ দলে ছিলাম কিন্তু বোর্ড কখনোই টুর্নামেন্ট চলাকালে পরিবারকে সঙ্গে রাখার অনুমতি দেয়নি।’ এমনকি ওয়ানডে সিরিজের সময়ও পরিবার সঙ্গে রাখার অনুমতি দিত না বোর্ড।
পিসিবি কেন ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পরিবারকে সঙ্গে রাখার অনুমতি দিল তার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ৯০ টেস্ট ও ২৮৮ ওয়ানডে খেলা ইউসুফ।
