বিএনপি নেতা মামুনকে গ্রেপ্তারের অভিযোগ

আপডেট : ১৬ জুন ২০১৯, ০২:০২ এএম

বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রদল নেতা হাসান মামুনকে র‌্যাব গ্রেপ্তার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পরিবারের সদস্যদের উদ্ধৃত করে দেশ রূপান্তরকে জানান বিএনপির জ্যেষ্ঠ য্গ্মু মহাসচিব রুহুল কবির রিজভী। একইসঙ্গে তিনি হাসান মামুনকে ‘গ্রেপ্তারের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ অভিযোগের ব্যাপারে তাৎক্ষণিকভাবে র‌্যাবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত