স্কুলছাত্র হত্যা

আসামি গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট : ১৭ জুন ২০১৯, ১১:৫২ পিএম

বরিশালে স্কুলছাত্র ইস্রাফিল হাওলাদার নয়নের হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করা হয়। ঢাকা-বরিশাল মহাসড়ক এক ঘণ্টা অবরোধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এ বি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর উদ্যোগে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার সকাল সোয়া ১০টায় জেলার উজিরপুর উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ডে মানববন্ধন শেষে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়। এক ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় উজিরপুর থানা পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

গত ২৭ এপ্রিল উজিরপুরের ভরসাকাঠি গ্রামের বাসিন্দা সোবাহান হাওলাদারের ছেলে স্কুলছাত্র নয়নকে অপহরণ করে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। পরদিন ২৮ এপ্রিল পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠিসংলগ্ন সুগন্ধা নদী থেকে নয়নের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত