ত্বকের সুরক্ষাতেও বরফ ব্যবহার করা যায়। চোখের ফোলাভাব দূর করতে চোখের চারপাশে ১০ থেকে ১৫ মিনিট বরফের টুকরা ঘষুন, এটা চোখের ফোলাভাব দূর করবে। এই সময়ে ত্বকে রোদেপোড়া ভাব বেশি দেখা দেয়। রোদেপোড়া ভাব দূর করার সহজ উপায় হলো আক্রান্ত স্থানে কয়েক টুকরা বরফ ঘষা। এটা ব্যথা কমাতে, জ্বালাভাব দূর করতে সাহায্য করে। গরমের কারণে ত্বকে ব্রণ দেখা দিলে আক্রান্ত জায়গায় বরফের টুকরা ঘষতে পারেন। যা ব্রণ সংকুচিত করতে সাহায্য করে। পাতলা কাপড়ে কয়েক টুকরা বরফ পেঁচিয়ে ব্রণ ওঠার জায়গায় ১০ থেকে ১৫ মিনিট ঘষুন। এটা রক্ত সঞ্চালন বাড়িয়ে ফোলাভাব কমা সাহায্য করে। ভ্রƒ প্লাকের পরে যে ব্যথা অনুভূত হয় তা দূর করা যায় কেবল বরফ মালিশ করার মাধ্যমে। এটা ব্যথা কমানোর পাশাপাশি ত্বকের সংক্রমণ কমাতেও সাহায্য করে। গরম ও দূষণের জন্য ত্বকের ক্ষতি হয়, নির্জীব দেখায় ত্বক। এই সমস্যা থেকে বাঁচতে ত্বকে বরফ দিয়ে মালিশ করুন। ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে এবং ত্বক সতেজ ও উজ্জ্বল লাগবে।
