কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

আপডেট : ২১ জুন ২০১৯, ১২:০২ এএম

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। মৃত মো. চান্দু ওরফে ইলিয়াস মুন্সী (৫৭) মারদারীপুরের শিবচর উপজেলার চরস্যামাইল (উৎরাইল) এলাকার মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা জানান, মাদারীপুরের দুটি মামলায় ১০ বছর করে সশ্রম সাজাপ্রাপ্ত এ কয়েদি ২০১২ সালের ৮ মার্চ মাদারীপুর কারাগার থেকে এ কারাগারে স্থানান্তরিত হন। তিনি দীর্ঘদিন শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাশিমপুর কারা হাসপাতালের চিকিৎসক মো. মিজানুর রহমান জানান, বুকে ব্যথা নিয়ে কারা হাসপাতালে ১৬ জুন ভর্তি হন। সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে অবস্থার অবনতি হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, গতকাল  বৃহস্পতিবার ভোরে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত