এই দিনে ২৪ জুন

আপডেট : ২৩ জুন ২০১৯, ১০:২৩ পিএম

বিজ্ঞানী, শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মতিন চৌধুরী এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন। ১৯২১ সালের ১ মে লক্ষ্মীপুর জেলার নন্দনপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। নোয়াখালীর অরুণচন্দ্র হাই স্কুল থেকে প্রবেশিকা ও ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএসসি পাস করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণিসহ বিএসসি (সম্মান) এবং একই শাস্ত্রে প্রথম শ্রেণিসহ এমএসসি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অধ্যাপক এবং খ্যাতনামা পদার্থবিজ্ঞানী অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু। ১৯৪৯ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে অঃসড়ংঢ়যবৎরপ চযুংরপং-এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন আবদুল মতিন চৌধুরী। আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়াবিদ হিসেবে কর্মজীবন শুরুর পর ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে রিডার নিযুক্ত হন। ১৯৫৬ সালে যুক্তরাজ্যে যান এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে ঢ-ৎধু ঈৎুংঃধষষড়মৎধঢ়যু বিষয়ে গবেষণা করেন তিনি। দুবছর গবেষণার পর স্বাস্থ্যগত কারণে দেশে ফিরে লন্ডনের অসমাপ্ত গবেষণাকর্মটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাপ্ত করে তিনি ১৯৬১ সালে দ্বিতীয় পিএইচডি ডিগ্রিটি লাভ করেন। ১৯৬২ সালে তিনি পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক পদে উন্নীত হন এবং ওই বছর থেকে ১৯৬৭ সাল পর্যন্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানে আটক জীবনযাপন করেন তিনি। স্বাধীনতার পর দেশে প্রত্যাবর্তন করে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে সত্যেন বোসের নামে চেয়ার প্রতিষ্ঠার পর অধ্যাপক আবদুল মতিন চৌধুরী সম্মানসূচক ‘বোস অধ্যাপক’ পদে নিযুক্ত হন। ১৯৮১ সালের ২৪ জুন ঢাকায় এ কৃতী বিজ্ঞানী ও শিক্ষাবিদ মৃত্যুবরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত