নীলফামারীতে ‘বঙ্গবন্ধুর ম্যুরাল’ উদ্বোধন

আপডেট : ২৪ জুন ২০১৯, ১০:২৪ পিএম

নীলফামারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ডিসির মোড় চত্বরে নামফলক উন্মোচন করে নবনির্মিত ম্যুরাল উদ্বোধন করেন প্রধান অতিথি সাংসদ আসাদুজ্জামান নূর। এর আগে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত