বিয়ের দুদিন পরই টাকা-পয়সা নিয়ে উধাও নববধূ

আপডেট : ২৫ জুন ২০১৯, ০৪:৪৪ পিএম

সিনেমার গল্পকেও যেন হার মানাবে। প্রতারণার অভিনব উপায়। বউ সেজে বিয়ে করে বরের অর্থকড়ি নিয়ে লাপাত্তা।

ভারতের হরিয়ানা রাজ্যে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এক ব্যক্তি।

হতভাগা ওই স্বামীর অভিযোগ, বিয়ের জন্য আগে থেকেই সত্তর হাজার রুপি নিয়েছিল কনেপক্ষ। বিয়ের দুই দিন পর সেই অর্থ নিয়ে লাপাত্তা কনে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, বিয়ের দুই দিন পর স্বামীকে জাগরনের জন্য যাবে জানান স্ত্রী। সে জন্য তাকে রেলস্টেশনে পৌঁছেও দিয়েছিলেন স্বামী। কিন্তু, একটু আসছি বলে আর ফেরেনি ওই নববধূ।

অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি সদ্য বিবাহিতাকে। শেষ পর্যন্ত থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী।

তিনি বলেন, অসুস্থতার কারণে তার স্ত্রী দুই বছর আগে মারা যান। কয়েকদিন আগে দুজন লোক বাড়িতে এসে ওই মেয়েটির সঙ্গে বিয়ের প্রস্তাব দেন।

মেয়েটির পরিবার গরিব ও অসহায় হওয়ায় কারণে এক লাখ রুপি আগে চাওয়া হয় তার কাছে। তবে ৭০ হাজার রুপি দিয়েছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত