সদ্য বিয়ে করা শ্রাবন্তী-রোশানের হানিমুন ট্যুর বেশ ভালোই কেটেছে বলে ধারণা করা যায়। নিজের ইনস্টাগ্রাম পেজে শ্রাবন্তীর সঙ্গে একটি ছবি শেয়ার করে রোশান লিখেছেন- ‘নুন ছাড়া যেমন খাবার বিস্বাদ তেমন তুমি ছাড়া আমার জীবন স্বাদহীন’।
সম্প্রতি রোশানের সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন শ্রাবন্তী। অনেকেই সেই সময় বাঁকা মন্তব্য করেছিলেন। তবে অনেক বন্ধুকেও সেই সময় পাশে পেয়েছিলেন শ্রাবন্তী। শেষমেশ সব বিতর্ককে পেছনে ফেলে মনের মানুষের সঙ্গে বিয়েটা সেরেই ফেলেছিলেন।
চণ্ডীগড়ে পাঞ্জাবি মতে শ্রাবন্তী-রোশানের বিয়ের পর পরই হানিমুন করতে ইন্দোনেশিয়া উড়ে যান দুজন। প্রথমে হানিমুনের গন্তব্য নিয়ে লুকোচুরি করলেও পরে রোশানের ছবি থেকেই জানা যায় বালিতে আছেন তারা।
ইনস্টাগ্রাম রোশানের পোস্ট করা ছবিতে বেশ হাসিমুখে দেখা যাচ্ছে দুজনকে।
ছবিতে দেখা যায়- শ্রাবন্তীর পরনে সাদা পোশাক, প্রিন্টেড লম্বা শ্রাগ ও হিল। রোশান পড়েছেন ক্যাজুয়াল জিনস-টিশার্ট, পায়ে সাদা স্নিকার্স। হাতে দেখাচ্ছেন 'ভিকটরি সাইন'।
