নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ২৫ জুন ২০১৯, ১০:৩৯ পিএম

নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যথাক্রমে আবদুল মতিন ও এস এম আইয়ুব আলী চৌধুরী। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় তাদের এই দুই পদে নির্বাচন করা হয়।

নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক আবদুল মতিন মেট্রোপলিটন মেডিকেল সেন্টার, নরসিংদী হ্যাচারি ও ফিশারিজের চেয়ারম্যান, মডার্ন ডাইং ও স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক, মডার্ন টেক্সটাইল মিলসের স্বত্বাধিকারী এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের বিকল্প পরিচালক। কোম্পানির আরেক উদ্যোক্তা পরিচালক এস এম আইয়ুব আলী চৌধুরী সিটি ফার্মাসিউটিক্যালস, কে-বি নিট ফ্যাশন ও ফরচুন ফ্যাশনের চেয়ারম্যান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত