সালমান খানের বিরুদ্ধে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ এনেছেন একজন টিভি সাংবাদিক। সাইকেল চালানোরত এই বলিউড তারকার ভিডিওকে করতে গিয়ে তিনি হেনস্থার শিকার হন বলে জানান।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অন্ধ্রের একটি ম্যাজিস্ট্রেট আদালতে সালমান এবং তার দেহরক্ষীর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনেন অশোক পাণ্ডে নামে ওই সাংবাদিক।
অভিযোগে তিনি লেখেন, গত ২৪ এপ্রিল সালমান খান সাইকেল চালাচ্ছিলেন। সঙ্গে ছিল তার দুই দেহরক্ষী। এ সময় তিনি নিজের প্রাইভেট কারে ছিলেন।
এ সময় সালমানকে ভিডিও করা শুরু করেন। তখন এক থা টাইগার অভিনেতা এবং তার দেহরক্ষীরা তার কাছে এসে মোবাইল ফোন ছিনিয়ে নেয়, তাকে শারীরিকভাবে আহত করে এবং ভয় লাগায়।
জুলাইয়ের ১২ তারিখ এই অভিযোগের ভিত্তিতে শুনানি হবে বলে জানা গেছে।
