বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানকে বাংলাদেশের ভয়ঙ্কর হত্যাকারী হিসেবে আখ্যায়িত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল বুধবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তাকে তিনি এ আখ্যা দেন।
বিএনপির সংসদ সদস্যদের বক্তব্যের সমালোচনা করে শাজাহান খান বলেন, ‘যদি প্রশ্ন করা হয় দেশে ভয়ঙ্কর হত্যাকারী কে? তা হলে উত্তর হবে জিয়াউর রহমান। জিয়াউর রহমান ভয়ঙ্কর হত্যাকারীর নাম। জিয়া ক্ষমতায় এসে জেলের মধ্যে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করেছেন।’ মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা এখন ১০ হাজার টাকা ভাতা পাচ্ছেন। এই ভাতা বাড়িয়ে আমি ২০ হাজার টাকা করার প্রস্তাব করছি।’
