শাহিন শাহর পেসে শুরুতেই খেই হারা আফগানিস্তান

আপডেট : ২৯ জুন ২০১৯, ০৪:১০ পিএম

পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদির গতির সামনে শুরুতেই বড় ধাক্কা খেয়ে বসেছে আফগানিস্তান। দলীয় ২৭ রানেই দুই উইকেট হারিয়ে মহাবিপদে পড়েছে দলটি।

লিডসের হেডিংলিতে বেশ ভালোভাবেই এগুচ্ছিলো টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান। ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরের দুটি করে ওভার ভালোয় ভালোয় কাটিয়ে দেয় রহমত শাহ ও গুলবাদিন নাইবের ওপেনিং জুটি।

পঞ্চম ওভারে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বল তুলে দেন পেসার ১৯ বছর বয়সী পেসার শাহীন শাহর হাতে। ফল পেতে দেরি হয়নি। পঞ্চম ওভারের চতুর্থ বলটি গুলবাদিনের ব্যাটের কানায় লেগে সরফরাজের গ্লাভসে জমা পড়ে। আউটের আবেদন করলে আম্পায়ার তাতে সাড়া দেননি। পরে পাক অধিনায়ক রিভিউয়ের আবেদন করলে আউট দেন আম্পায়ার নাইজেল লং।

শাহিনের পরের বলে আউট তিন নম্বরে ব্যাটিং করতে নামা হাশমতউল্লাহ শহিদি। প্রথম বলেই আউট। বলটি সীমানাছাড়া করতে গিয়ে মিড-অফে ইমাদ ওয়াসিমের হাতে ক্যাচ দিয়ে নিজেই উইকেটছাড়া হন হাশমতউল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত