পোশাক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আপডেট : ৩০ জুন ২০১৯, ০৮:১২ পিএম

সাভারের আশুলিয়া জিরাবো এলাকা থেকে নাহিদা আক্তার সুমি (২৫) নামে এক নারী শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোররাতে জিরাবো নামাপাড়া ডাক্তারবাড়ি থেকে ওই নারীর মৃতদেহটি উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

নিহত নাহিদা আক্তার সুমি নরসিংদী সদর থানার মহিবেড় এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। সে জিরাবো নামাপাড়ার হাজী আব্দুল হাসেমের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি তৈরী পোশাক কারখানায় চাকরি করতো বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান বলেন, শনিবার গভীর রাতে নিহত নারী শ্রমিকের নিজ ভাড়া ঘরের আড়ার সাথে ঝুলন্ত মৃতদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ভোররাতে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

এছাড়া পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লিখিত আবেদনের ভিত্তিতে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত