পিকেএসএফের নতুন এমডি মঈনউদ্দীন আবদুল্লাহ

আপডেট : ০১ জুলাই ২০১৯, ১১:৪০ পিএম

সরকারের উন্নয়ন সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) দশম ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। গতকাল সোমবার থেকে পরবর্তী তিন বছরের জন্য তার এই নিয়োগ কার্যকর হয়।

মঈনউদ্দীন আবদুল্লাহ ৩৫ বছর বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত ছিলেন। ১৯৮৩ সালে জনপ্রশাসনে যোগ দিয়ে তিনি ২০১৮ সালের আগস্টে কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে অবসর নেন। এর আগে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত