রাজধানীর তিন গুরুত্বপূর্ণ সড়কে ৭ জুলাই থেকে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। সড়ক তিনটি হলো- কুড়িল-সায়েদাবাদ, গাবতলী-আজিমপুর ও সায়েন্সল্যাব-শাহবাগ রুট।
ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বুধবার এ তথ্য জানিয়েছেন।
নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
