অস্ত্র ঠেকিয়ে ব্যাংক এজেন্টের ১২ লাখ টাকা ছিনতাই

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০১:৪৭ এএম

বরিশাল-ঢাকা মহাসড়কে উজিরপুর উপজেলার মেজর এম এ জলিল সেতুতে অস্ত্র ঠেকিয়ে এক ব্যাংক এজেন্টের ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যার এ ঘটনায় কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি পুলিশ। ছিনতাইয়ের শিকার রিয়াজ মোল্লা গৌরনদী উপজেলার ডাচ-বাংলা

ব্যাংকের এজেন্ট ও মাহিলাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, রিয়াজ মোল্লা ১২ লাখ টাকা নিয়ে গৌরনদী থেকে মোটরসাইকেল চালিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যায় শিকারপুর সেতুতে মোটরসাইকেল থামিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। এ সময় দুই মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়।

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল বলেন, এ ঘটনায় রাতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ব্যক্তি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত