মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় আরও একজনের সাক্ষ্য

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০২:৪৮ এএম

টাঙ্গাইলে চাঞ্চল্যকর জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার বাদীপক্ষের আরও একজনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলার অন্যতম আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সরকারদলীয় সাবেক সাংসদ আমানুর রহমান খান রানার উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়। এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত আদালতে মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত