বিনিয়োগকারী সুরক্ষায় সম্মেলন করবে এসইসি

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১০:০৭ পিএম

প্রথমবারের মতো বিনিয়োগ শিক্ষা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকারী সুরক্ষাবিষয়ক চার দিনব্যাপী সম্মেলনটি আগামী ৮-১১ জুলাই রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ও এসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন উপস্থিত থাকবেন। সম্মেলন উপলক্ষে গতকাল সিকিউরিটিজ কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ এ তথ্য জানান। সম্মেলনে জাপান, নেপাল, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ এশিয়ার মোট ১০টি দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত