ঘরের বেড়া কেটে স্কুল ছাত্রীকে ধর্ষণ

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ০৬:৫৮ পিএম

মাগুরার শালিখা উপজেলার টিওরখালী গ্রামে শনিবার রাতে ৭ম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

নির্যাতনের শিকার ওই ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে লেখাপড়া শেষ রাতের খাবার খেয়ে রাত ১০টার দিকে মেয়েটি তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের বেড়া কেটে ঘরের মধ্যে ঢুকে মেয়েটির মুখ ও গলা চেপে ধরে অচেতন করে পার্শ্ববর্তী পাট খেতে নিয়ে যায়। এসময় মেয়েটিকে ধর্ষণ করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে ধর্ষকেরা পালিয়ে যায়।

পরে মেয়েটির জ্ঞান ফিরলে রাতেই বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের জানায়। পরিবারের লোকজন পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্যে মাগুরা সদর হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরীকুল ইসলাম জানান মেয়েটির গলা ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে মেয়েটিকে মাগুরা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত