জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের প্রথম রহস্য উপন্যাস ‘ছদ্মবেশ’ শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে। আর রকমারি ডটকমে প্রি অর্ডার করলে পাঠকের জন্য থাকছে বিশেষ উপহার।
সোশ্যাল মিডিয়া পোস্টে ‘অন্দরমহল’-খ্যাত সাদাত লেখেন, “অপেক্ষার প্রহর শেষ! শুরু হয়ে গেল 'ছদ্মবেশ' -এর রকমারি প্রি অর্ডার! প্রথম ২০০ বইতে থাকছে লেখকের অটোগ্রাফ।”
বইটির গায়ের দাম ২৫৫ টাকা। প্রি অর্ডারে থাকছে ২৫% ছাড়।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আর বইয়ের দাম নিয়ে যাদের আক্ষেপ ছিলো, তাদের জন্য নিঃসন্দেহে সুখবর, ১৯১ টাকায় 'ছদ্মবেশ'!”
বইটি অর্ডার করতে ফোন করা যাবে ১৬২৯৭ অথবা ০১৫১৯৫২১৯৭১ নম্বরে। এ ছাড়া রকমারি ডটকমের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করা যাবে।
‘ছদ্মবেশ’ প্রথম প্রকাশ হয় দেশ রূপান্তরের ঈদ সংখ্যায়। ওই সময় উপন্যাসটি বেশ প্রশংসা লাভ করে।
বইটি দুই মলাটের মাঝে আনছে অন্যধারা।
