নতুন চুক্তিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১০:৩০ পিএম

বিশ্বকাপে দারুণ সময় পার করেছেন উইন্ডিজ ক্রিকেটার নিকোলাস পুরান। ৮ ইনিংসে করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৩৬৭ রান। এমন পারফরম্যান্সের ফলাফলও পেলেন হাতেনাতে। প্রথমবারের মতো উইন্ডিজ বোর্ডের চুক্তির আওতায় এসেছেন তিনি। তার সঙ্গে আরও দুজন আছেন নতুন চুক্তিতে- ফ্যাবিয়ান অ্যালেন ও ওশেন টমাস। এছাড়া ড্যারেন ব্রাভোও ফিরেছেন ২০১৯-২০ মেয়াদের চুক্তির আওতায়।

সব ধরনের ফরম্যাটের জন্য চুক্তির আওতায় এসেছেন মোট সাতজন খেলোয়াড়। তারা হলেনÑ ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, কিমো পল, জেসন হোল্ডার, শেই হোপ, আলজারি জোসেফ ও কেমার রোচ। উইন্ডিজ বোর্ড দুই ক্যাটাগরিতে চুক্তি করে থাকে। রেড বল ও হোয়াইট বল ক্রিকেট। রেড বল চুক্তি শুধু টেস্টের জন্য। চলতি বছর টেস্ট অভিষেক হওয়া জন ক্যাম্পবেলকে রেড বল ক্যাটাগরিতে চুক্তির আওতায় এনেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। তার সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। উইন্ডিজ বোর্ডের সিলেকশন প্যানেলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রবার্ট হেইনেস বলেন, ‘আমাদের বিশ্বাস নতুন ২০১৯-২০ চুক্তির আওতায় প্রতিভাবান খেলোয়াড়রা এসেছে। যারা সব ধরনের ফরম্যাটে উইন্ডিজের প্রতিনিধিত্ব করবে।’ 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত