মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন হুদা দম্পতি

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১১:৩০ পিএম

ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আগাম জামিন পেয়েছেন তৃণমূল বিএনপির সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদা। এ মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন তারা। শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ জামিনের এ আদেশ দেয়। 

আদালতে সাবেক মন্ত্রী নাজমুল হুদা নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। এর আগে গত ৮ জুলাই এক আদেশে এ মামলাটির তদন্ত কার্যক্রম চার মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত