বিদ্যুৎস্পৃষ্টে গাছ ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১২:২৫ এএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাহেব আলী (৫৫) নামে এক গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দোকলাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে দোকলাখালী গ্রামে এক ব্যক্তির কাছ থেকে কেনা গাছ কাটার সময় অসাবধানতাবশত গাছের একটি ডাল রাস্তার পাশে বিদ্যুৎ সরবরাহ লাইনের তারের ওপর পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত