মালিবাগে ভবন ভাঙার সময় ইটচাপায় শ্রমিক নিহত

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ০১:৩৯ এএম

রাজধানীর মালিবাগের রেলগেট এলাকায় একটি পুরনো ভবন ভাঙার সময় ইটচাপায় বাবু (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার আবদুস সালামের ছেলে।

হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রফিক জানান, গতকাল দোতলায় বাথরুমের ছাদ ভাঙার সময় সেখান থেকে একসঙ্গে অনেক ইট বাবুর ওপর পড়ে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আবদুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত