বন্যাকবলিত ও দুর্যোগপ্রবণ এলাকাসমূহের জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সরকারি-বেসরকারি স্কুল এবং কলেজগুলো সার্বক্ষণিক খোলা রেখে তাতে বন্যার্তদের আশ্রয়ণের ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মাউশি। গতকাল জারিকৃত
ওই নির্দেশনায় বলা হয়, দুর্যোগপূর্ণ এলাকাসমূহে সরকারি-বেসরকারি স্কুল ও কলেজগুলো খোলা রেখে বন্যার্তদের দেখভাল করতে হবে। প্রতিষ্ঠানপ্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানে সার্বক্ষণিক অবস্থানপূর্বক সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করবেন। উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাসহ সার্বক্ষণিক একটি নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা করবেন। আদেশকৃত বিষয়ে ব্যবস্থা গ্রহণপূর্বক অধিদপ্তরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে এতে। প্রয়োজনীয় ফোন নম্বরÑ ০১৭১৫০৮৮৪২০ ও ০১৭১২২০১৬১৪।
