মিষ্টি কুমড়া দিয়ে ডাল পুঁইশাকের রেসিপি

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০৯:৪৩ এএম

দেশীয় খাবারদাবারের স্বাদই আলাদা। মিষ্টি কুমড়া, পুঁইশাক ও কয়েক পদের ডাল মিশিয়ে রান্না করতে পারেন। পুষ্টিগুণে ভরপুর এই পদ খেতেও বেশ সুস্বাদু।

উপকরণ: পুঁইশাক, মিষ্টি কুমড়া, আলু, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, তেজপাতা, রসুন কুচি, আদা কুচি, মুগ ডাল, মসুর ডাল, বুটের ডাল, জিরা, লবণ, হলুদ, মরিচ গুড়ো ও তেল।

প্রণালি: প্যানে তেল দিয়ে মিষ্টি কুমড়াগুলো ভেজে নিন লবণ, হলুদ দিয়ে ভেজে তুলে নিন। তারপর সেই তেলে লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দিন ও ভেজে নিন ভাজা হলে তুলে নিন।

সেই তেলে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, আদা বাটা, রসুন কুচি, গোটা কাঁচা জিরা, তেজপাতা, হলুদ, গুড়া মরিচ দিয়ে ভেজে নিন।

এবার এক সঙ্গে মুগ ডাল, মসুর ডাল, বুটের ডাল, দিয়ে ডালগুলো ভেজে নিয়ে সেদ্ধ করে নেওয়ার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন ৫-৬ মিনিটের জন্য।

তারপর ঢাকনা তুলে পরিষ্কার করা পুঁইশাকগুলো দিয়ে পানি দিয়ে লবণ দিয়ে দিন ও আবার ঢাকনা দিয়ে সেদ্ধ করুন। তারপর ঢাকনা তুলে এবার একে ভাজা কুমড়া, ভাজা আলুগুলো দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিন হয়ে গেলে নামিয়ে নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত