খুদে ক্রিকেটারদের সঙ্গে বিশ্বজয়ীরা

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০২:৪৯ এএম

২০১৯ ক্রিকেট বিশ্বকাপ শিরোপা এখন ইংল্যান্ডের। চার বছরের কষ্টের ফসল। চার বছর আগেও যেখানে ক্রিকেটাররা ছাড়া অন্য কারও ক্রিকেটে আগ্রহ ছিল না, সেই দেশের মানুষ এখন সন্তানদের ক্রিকেটার বানাতে উৎসাহী। আর তাদের উৎসাহ আরও বাড়িয়ে দিতে বিশ্বকাপজয়ী বীরেরা সময় কাটালেন খুদে ক্রিকেটারদের সঙ্গে।

সুপার ওভারে বিশ্বকাপ জয়ে ইংল্যান্ডে এখন উৎসবের আমেজ। সেই আমেজকে আরও বাড়িয়ে দিতে বিশ্বকাপ ট্রফি হাতে ইংল্যান্ডের মাঠে মাঠে ঘুরে বেড়িয়েছেন ইংলিশ ক্রিকেটাররা। ওভাল ও সারের মাঠে ট্রফি নিয়ে সমর্থকদের সঙ্গে ছবি তুলেছেন খেলোয়াড়রা। খুদে খেলোয়াড়দের আগ্রহ বাড়িয়ে দিতে তাদের সঙ্গ দিয়েছেন। ছবি তুলে, অটোগ্রাফ দিয়ে তাদের মনে রাখার মতো কিছুক্ষণ উপহার দিয়েছেন। নিজেদের ক্যারিয়ারের সেরা টুর্নামেন্ট উপহার দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সাহস জুগিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত