ফেনী পৌরসভার সাবেক কমিশনার ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম সাখাওয়াত হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার দুপুরে একদল অস্ত্রধারী এ ঘটনা ঘটায়। তাকে ফেনীর মধুপুরে বাড়ির পাশে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টা করে। স্থানীয়রা তাকে পুলিশের সহায়তায় উদ্ধার করে গুরুতর অবস্থায় ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সাজা কম খাটা নিয়ে করা মামলার বাদী।
ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী মুঠোফোনে জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
