শতভাগ পাস ৯০৯ কেউ পাস করেনি ৪১ শিক্ষাপ্রতিষ্ঠানে

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০৩:১৯ এএম

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল অনুযায়ী শতভাগ পাস করেছে দেশের ৯০৯ শিক্ষাপ্রতিষ্ঠানে। গত বছর এ সংখ্যা ছিল ৪০০টি। এবার শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে কমেছে। গতবার ছিল ৫৫টি, এ বছর ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এবার এইচএসসিতে ঢাকা বোর্ডের ১৫টি, রাজশাহীর ৭টি, দিনাজপুরের ৭টি, চট্টগ্রামের একটি, মাদ্রাসা বোর্ডের ৭টি এবং ডিআইবিএসে ঢাকায় একটি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

ঢাকা বোর্ডে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠান ৫২টি। এ ছাড়া রাজশাহী বোর্ডে ৩৪টি, কুমিল্লায় ৩১টি, দিনাজপুরে ২০টি, যশোরে ১৮টি, সিলেটে ৭টি, বরিশালে ৫টি এবং চট্টগ্রাম বোর্ডের ৪টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার ৬১৫টি, কারিগরি বোর্ডে ১২১টি এবং ডিআইবিএসে ঢাকার দুটি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, যেসব প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি সেগুলাকে নজরদারির মধ্যে আনা হবে। তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, আমরা এমন শিক্ষাপ্রতিষ্ঠান চাই না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত