বছরে ১০০ মুক্তিযোদ্ধাকে চিকিৎসাসেবা দেবে ভারত

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০২:৩১ এএম

প্রতিবছর ১০০ মুক্তিযোদ্ধাকে চিকিৎসাসেবা দেওয়ার প্রকল্প চালু করেছে ভারত সরকার। ভারতীয় সশস্ত্র বাহিনীর হাসপাতালগুলোতে এ প্রকল্পের আওতায় বিনামূল্যে মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ প্রকল্পের আওতায় প্রতিবছর ১০০ মুক্তিযোদ্ধাকে ভারতীয় সশস্ত্র বাহিনীর হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। এ স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে

ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে বাংলাদেশের সব জেলা থেকে অসুস্থ মুক্তিযোদ্ধাদের বাছাই করবে। এ বছরও ১০০ মুক্তিযোদ্ধাকে নির্বাচিত করে ভারতীয় সশস্ত্র বাহিনীর হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা দেওয়া হবে। এ বিষয়ক একটি বিজ্ঞাপন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আবেদনকারীদের বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত