অসুস্থ ব্যারিস্টার রফিককে সিঙ্গাপুর নেওয়া হয়েছে

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০২:৩৯ এএম

দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের পথে রওনা হন তিনি। রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারী মো. আবির দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।

আবির আরও জানান, রফিকুল ইসলাম রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে

তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে। সহধর্মিণী অধ্যাপক শাহিদা রফিক এবং দুই ছেলে বাবার সঙ্গে সিঙ্গাপুর গিয়েছেন।

এই বিএনপি নেতার সুস্থতার জন্য তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত