খালেদার মুক্তির দাবিতে শিগগিরই কর্মসূচি : ফারুক

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৩:৪৪ এএম

কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে শিগগিরই কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নুল আবদিন ফারুক। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সাবেক বিরোধীদলীয় এই চিফ হুইপ আশা প্রকাশ করেন, তীব্র আন্দোলন গড়ে তোলার আগেই সরকার তাকে মুক্তি দেবে। ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে নাটকীয়তার’ প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে ‘অপরাজেয় বাংলাদেশ’। এতে ফারুক বলেন, ‘বরিশালের বিভাগীয় মহাসমাবেশে দেশবাসী লক্ষাধিক লোকের সমাগম দেখেছে। আগামীকাল (আজ) চট্টগ্রামে হবে আর ২৫ জুলাই খুলনায় মহাসমাবেশ হবে। সেখানেও লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। এরপরও খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা না করলে বিএনপি যে তীব্র আন্দোলন গড়ে তুলবে তাতে সরকারের গদি নাড়িয়ে দেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত