স্বামীকে নিয়ে খাজা বাবার দরবারে নুসরাত

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৮:২৪ পিএম

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান বেশ কিছুদিন ধরেই রয়েছেন আলোচনায়। সাংসদ হওয়া, অন্য ধর্মের মানুষকে বিয়ে করাসহ নানা বিষয়ে তিনি চর্চিত হচ্ছেন।  এ ছড়া হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েও সমালোচিত হন নুসরাত।

এদিকে আবারও ব্যক্তিগত কাজের জন্য আলোচনায় এলেন নুসরাত। এই মুহূর্তে কাজের সূত্রে দিল্লিতে অবস্থান করছেন এই নায়িকা। কাজের অবসরে স্বামী নিখিল জৈনকে নিয়ে খাজা হজরত নিজামুদ্দিনের দরগা শরীফে যান নুসরাত জাহান।

সেখান থেকে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে  শেয়ার করে নিখিল লিখেছেন, ভগবান সর্বত্র। তুমি কোথায় তাকে খুঁজে পাবে তা নির্ভর করছে তোমার ওপর। আমি তোমার মধ্যেই আমার ভগবানকে খুঁজে পেয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত