ঈশ্বরদীর পদ্মা নদী থেকে ছেলেশিশু (৮) ও এক নারীর (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকেদার ঘাটে মুখে টেপ মুড়ানো শিশুর এবং একই সময় সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ঘোষপাড়া গ্রামের শাজাহানের বাড়ির সামনে থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, দুটি লাশেই পচন ধরেছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে। ধারণা করা হচ্ছে, পদ্মায় ব্যাপক পানি বৃদ্ধির কারণে তীব্র স্রোত হওয়ায় লাশ দুটি অন্য কোনো জেলা থেকে এখানে ভেসে এসেছে।
