গুজবকে না বলুন, গণপিটুনি বন্ধে রুখে দাঁড়ান

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১১:০০ পিএম

দেশের বিভিন্ন স্থানে গুজবকে কেন্দ্র করে গণপিটুনিসহ যে সহিংসতা চালানো হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। কখনো-বা ছেলেধরা বলে গুজব সৃষ্টি করে গণপিটুনি দিয়ে মানুষ মারা হচ্ছে, কখনো পদ্মা সেতুর তৈরির কাজে মানুষের মাথা লাগবে বলে গুজব সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তাই বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার থেকে লিখিত নোটিস দেওয়া হয়েছে, গুজবে কান না দিয়ে, আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে পুলিশের হাতে তুলে দিতে। কোথাও কোনো সহিংসতা সৃষ্টির চেষ্টা করা হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানাতে। কোথাও এমন কোনো ঘটনা ঘটতে দেখল রুখে দাঁড়ান, নির্যাতিত মানুষকে উদ্ধার পেতে সহায়তা করুন। আমরা সবাই সচেতন হলে, অন্যকে সচেতন করলে, সবার মিলিত প্রচেষ্টায় এই বর্বরতা রুখে দেওয়া সম্ভব। সমাজকে এই ভয়াবহ পতন থেকে ঠেকানো আমাদের সবারই কর্তব্য। তাই আসুন আমরা গুজবকে না বলি এবং গণপিটুনির বিরুদ্ধে রুখে দাঁড়াই।

মো. ওসমান গনি শুভ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

×
সর্বশেষ সর্বাধিক পঠিত