বন্যা ডেঙ্গু গণপিটুনি নিয়ে আজ বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০২:৫৮ এএম

বন্যা, ডেঙ্গু ও গণপিটুনির পাশাপাাশি সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করবে বিএনপি। বেলা সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তিনি আরও জানান, বন্যাদুর্গতদের মধ্যে

ত্রাণসামগ্রী বিতরণের জন্য উত্তরবঙ্গে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ  হোসেন। আগামীকাল ২৭ জুলাই লালমনিরহাটের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন মির্জা ফখরুল। পরদিন সিরাজগঞ্জে ত্রাণ দেবেন খন্দকার মোশাররফ। শায়রুল কবির খান জানান, এছাড়া বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের জন্য ফরিদপুর যাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তবে তার তারিখ চূড়ান্ত হয়নি।

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে সাংগঠনিক বিভাগ রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুরের জন্য গত ২২ জুলাই পাঁচটি পৃথক কমিটি গঠন করে বিএনপি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত