ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা ফিলিস্তিনের

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১২:২৭ এএম

ইসরায়েলের সঙ্গে বিবদমান সব ধরনের চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে ক্ষমতাসীন দল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) একটি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে বিবিসি।

সম্প্রতি পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ব্যাপক হারে উচ্ছেদ এবং তাদের বসতি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় পিএলওর এ বৈঠক ডাকা হয়। যদিও ইসরায়েলের দাবি, ওই ভবনগুলোর অনুমতি ছিল না।

বৈঠকে মাহমুদ আব্বাস বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিলের ঘোষণা দিচ্ছি আমরা। ফিলিস্তিনের সঙ্গে চুক্তি উপেক্ষা করে ইসরায়েলি দখলদারত্ব চলতে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’

এ ছাড়া ফিলিস্তিনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইসরায়েলের সঙ্গে যেসব চুক্তি হয়েছিল, সেগুলো কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছেন নেতারা।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত