আগস্টে মধ্যবিত্তের জন্য নকিয়ার দুই ফোন

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১২:৫৯ এএম

নকিয়ার ফোন ব্যবহারের সুখকর স্মৃতি এখনো স্মরণ করেন অনেকে। এই মানসিকতা যদি আজও থাকে, তাহলে জেনে রাখুন অচিরেই যাত্রা শুরু করবে সংস্থাটির পরবর্তী ফোন ঘড়শরধ ৬ দশমিক ২ এবং ঘড়শরধ ৭ দশমিক ২। সদ্য ফাঁস হয়েছে এই তথ্য। ধারণা করা হচ্ছে, দুটি ফোনের দামই মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে রাখবে নকিয়া।

তারিখ প্রকাশ্যে না আনলেও কোন মাসে লঞ্চ হবে এই দুটি ফোন, তার আভাস পাওয়া গেছে নকিয়ার অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে।

ঘড়শরধঢ়ড়বিৎঁংবৎ-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আগামী আগস্ট মাসেই গ্রাহকদের হাতের নাগালে চলে আসবে ফোন দুটি।

ঘড়শরধ  ৬ দশমিক ২ ফোনটিতে থাকছে গ্লাস ইউনিবডি, টিয়ার ড্রপ নচ এবং ৬ দশমিক ২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও হবে ১৯:৯। স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসরের সঙ্গে ৪-জিবি এবং ৬-জিবি র‌্যামের কম্বিনেশন থাকবে। এ ছাড়া থাকবে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, সঙ্গে থাকছে ১২০ ডিগ্রি আলট্রা ওয়াইড লেন্স।

অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম থাকবে। অর্থাৎ প্রত্যেকটি অ্যান্ড্রয়েড আপডেট নেবে আপনার ফোন। যত নতুন অপারেটিং সিস্টেমই লঞ্চ হোক না কেন, কোনো দিন পুরনো হবে না আপনার ফোনের অন্দরমহল। সঙ্গে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে এই ফোনে।

মনে করা হচ্ছে, ঘড়শরধ ৭ দশমিক ২ ফোনটিতেও একই স্পেসিফিকেশন থাকবে। তবে প্রসেসর থাকতে পারে স্ন্যাপড্রাগন ৭১০।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত