টাঙ্গাইলে রিভা গাঙ্গুলি দাস

মানবকল্যাণে দানবীর রণদা প্রসাদ সাহার অবদান অনুকরণীয়

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১০:৩৭ পিএম

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেছেন, দানবীর রণদা প্রসাদ সাহা তার সর্বস্ব দিয়ে আর্তমানবতার সেবাই যেসব সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন, মানবকল্যাণে তার এ অবদান অনুকরণীয় হয়ে আছে। গতকাল শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, নার্সিং স্কুল অ্যান্ড কলেজ ও তার বাড়ি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বেলা ১১টার দিকে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পরিচালক শ্রীমতী সাহা, সম্পা সাহা প্রমুখ। পরে সেখানে তিনি কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রীদের জন্য নবনির্মিত আটতলা আবাসিক ভবনের উদ্বোধন করেন। দুপুর একটার দিকে রিভা গাঙ্গুলি ভারতেশ্বরী হোমস চত্বরে ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন। পরে কুমুদিনী কমপ্লেক্সসংলগ্ন লৌহজং নদীর তীর ঘেঁষা মির্জাপুর গ্রামে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ি ঘুরে দেখেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত