পুলিশের বাধায় পণ্ড শিক্ষকদের ঘেরাও কর্মসূচি

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০২:০৭ এএম

অবসর ও কল্যাণ ফান্ডের ১০ শতাংশ চাঁদা কেটে নেওয়ার প্রতিবাদে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কার্যালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে। গতকাল সকালে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা রাজধানীর পলাশীতে ব্যানবেইস কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা করেন।

পূর্বঘোষণা অনুযায়ী সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষকরা। সেখান থেকে ব্যানবেইসের দিকে অগ্রসর হওয়ার পরই পলাশীর মোড়ে অবস্থান নেওয়া পুলিশ তাদের বাধা দেয়। ঘণ্টাখানেক অবস্থানের পর ঈদের পরে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করেন তারা।

বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ‘শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে দেওয়া হয়েছে। বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত