ককটেল হামলায় আহত বিজিবি সদস্যের মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১১:১৩ এএম

যশোর সীমান্তে মাদক চোরাকারবারিদের নিক্ষিপ্ত ককটেলের আঘাতে গুরুতর আহত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির হাবিলদার মো. আকমল হোসেন মারা গেছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মুহসীন রেজা জানান, বিজিবির ব্যবস্থাপনায় এই বীর সদস্যদের মৃতদেহ রংপুরের মিঠাপুকুর উপজেলার খোর্দ্দকোমরপুর গ্রামে তার স্বজনদের নিকট প্রেরণ এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে যশোরের পাঁচভূলোট সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় দুর্বৃত্তদের ছোড়া ককটেলে হাবিলদার আকমল গুরুতর আহত হন।

ওই ঘটনায় এক মাদক চোরাকারবারি নিহত হয়েছিল। এছাড়া চারজন মাদক চোরাকারবারি আটক, তিনটি ককটেল ও ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত